সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-15 16:52:30
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় এক শীর্ষস্থানীয় গণমাধ্যম। 

আরও পড়ুন- মহিপুরে বিশ্ব ডায়বেটিকস দিবস উদযাপন উপলক্ষে সচেতনতামূকল ক্যাম্পেইন

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়। প্রতিবেদনে  বলা হয়েছে, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
 

 
ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
 
এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।

আরও পড়ুন- গাজার যুদ্ধে ৪২ সাংবাদিক নিহত
 
তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।

ইসময়/একে/এমআরএম