সব সময় সব খানে


বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

নবীগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ আসামী গ্রেফতার


মো: সাগর আহমেদ নবীগঞ্জ ,হবিগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-11-21 20:07:30
নবীগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ  আসামী গ্রেফতার

নবীগঞ্জ থানার একদল পুলিশ পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর এলাকার (ভূমিহীন পাড়া) গ্রাম থেকে ৯২ পিস ইয়াবাসহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,  মাদক মামলা গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ সদর ইউনিউনের গুজাখাইর (ভূমিহীনপাড়া) সাকিনস্থ আব্দুল করিম এর পুত্র মো: রিপন মিয়া (৩০), কে নিজ বসত ঘরের বারান্দা থেকে ,

(১৯ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীরা হলো, জিআর- ৭৫/২১ মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী  ইনাতগঞ্জ ইউনিয়নের স্বস্থীপুর গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র মো: সাহেব আলী । 

আরও পড়ুন -  আশুলিয়ায় হাত-পা-মুখ বাঁধা যুবকের লাশ, ঘটনাস্থলে পিবিআই

নবীগঞ্জ থানার মামলা নং-০৪, (০৯ নভেম্বর)ধারা-১৪৩/১১৪/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬  মামলার এজাহার নামীয় পলাতক আসামী গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের আব্দুল মন্নান এর পুত্র  মো: কাউছার আহমেদ (৪৬) কে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইসময়/ইমন/এমআরএম