সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

রাঙামাটিতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 18:55:00
রাঙামাটিতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের

রাঙামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পুলিশ সদস্য। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন - রাজধানীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ সদস্য মো. মোতাহার হোসেন। সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত. শীষ মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন - নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে নিজেই গুলি করেন তিনি। এসময় তিনি রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন।

পরবর্তীতে পুলিশ সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী বলেন, আহত পুলিশ সদস্যের সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি। আহত সদস্যের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন - চট্টগ্রামে সাংবাদিককের ওপর চড়াও সাংসদ মোস্তাফিজ

১৯ মিনিটি ৩৫ সেকেন্ড লাইভে মোতাহার বলছিলেন আমার লাইফে প্রচুর ডিপ্রেশন রয়েছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এমন ডিপ্রেশনে কেউ বেঁচে থাকতে পারে না। বহুত বড় সমস্যায় আছি,বাইচা থাকার মত অবস্থা আমার নাই। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর বুকের ডান পাশে বন্দুক ঠেকিয়ে গুলি করে এ পুলিশ সদস্য।
 
বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন জানান, মোতাহার সদা হাস্যেজ্জ্বল একটি ছেলে। কি কারণে এমন কাজ করলো বুঝতে পারছি না।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীল আবু তৌহিদ।

আরও পড়ুন -  সড়ক দুর্ঘটনা রোধে সমন্নয়ভাবে কাজ করতে হবে – 'চসিক মেয়র'
 
জানা গেছে, গত দুই দিন ধরে তার স্ত্রীর সাথে মনমালিন্য চলছিল।

এর আগে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় বাবার সাথে অভিমান করে ২০১৩ সালে ২ অক্টোবর এ ফাঁড়ির পুলিশ সদস্য মাশফিুকর রহমান (২৩) নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন।

ইসময়/ইস/এমআরএম