সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বাঘাইহাট সাজেক পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন


মো:সোহেল রানা, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতনিধি

eshomoy.com || 2023-12-02 21:14:45
বাঘাইহাট সাজেক পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন


বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোন ও এলাকাবাসীর উদ্যোগে পাহাড়ি বাঙালি ভেদাভেদ  ভুলে জাঁকজমক ভাবে একত্রিত হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দিবসটি পালন করা হয়েছে।

আরও পড়ুন- যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা, আটক ১

শনিবার(২ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ২৬তম পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে বাঘাইহাট ৬ই বেংগলের আয়োজনে বাঘাইহাট সেনাবাহিনীর খেলার মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় বাঘাইহাট ৬ইং বেংগলের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ তৌহিদুর রহমান পিএসসি ও স্থানীয় সকল পাহাড়ি-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের লোকজনের অংশ গ্রহনের র‌্যালিটি বাঘাইহাট বাজার ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে শেষে হয়।


 
পরে জোন সদরের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের ও হেডম্যান ও কার্বারীদের নিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।

আরও পড়ুন- দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তির‍্যালী

র‌্যালি শেষে জোন কমান্ডার মহোদয় সকলের উদ্দেশ্য বলেনঃ পার্বত্য অঞ্চলে যারা শান্তি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে দমন করতে হবে। কারন আমাদের দেশে কোন সন্ত্রাসীর ঠাই নাই।
 
এতে হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী বাঙ্গালী ২শতাধিক জন রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি। বাঘাইহাট জোন সদর প্রশিক্ষন মাঠে পাহাড়ি-বাঙ্গালী শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন- গুরুদাসপুরে টেন রোজ হেলথ কেয়ার হাসপাতালের উদ্বোধন

জোন সদরের হেডম্যান ও কার্বারী সম্মেলনে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি স¤প্রীতি, রাস্তা, স্কুল, কলেজ, পর্যটন নগরীসহ উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় বাঘাইহাট সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সমপ্রীতি উন্নয়ন ঘটছে।

 

ইসময়/রআ/এমআরএম