বগুড়া শাজাহানপুরের ধানের জমি থেকে আপেল নামে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন- আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
আজ (৬ নভেম্বর মঙ্গলবার) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার নিশ্চিন্তপুর নন্দোগ্রাম এলাকায় লাশ দেখতে পায়এলাকাবাসী।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে লাশের পাশে থেকে রক্তাক্ত ছুরি ও বাটন ফোন উদ্ধার করে।
এলাকাবাসী জানান, আপেলের বাড়ি বগুড়া সারিয়াকান্দি উপজেলায়। সে সদরে নারুলী এলাকায় নানীর বাসায় থাকতো।তিনি একজন অটো চালক ছিলেন।
আরও পড়ুন- রাজধানীতে একুশে পরিবহনের ৩টি বাসে আগুন
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লাশটির পরিচয় গেছে। কে বা কারা এমন হত্যাকান্ড হয়েছে তা এখনো জানা যায়নি। আসামী শনাক্তকরনে সদর পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা কাজ করছে।
ইসময়/রআ/এমআরএম