সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-07 19:39:30
সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কম্পিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এই ঘটনায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পাঁচটা থেকে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইন ক্লিয়ার করে ট্রেন চালাতে আরো দুই ঘণ্টা সময় লাগতে পারে।সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

আরও পড়ুন- চিয়া সিডেরও কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? আজ জানবো সেই সম্বন্ধে

তিনি বলেন, 'বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। ওই সময়ে আপ লাইন দিয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ন এক্সপ্রেস চালানো হয়েছিল। তাই সেটিও সেখানে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে।'   

তিনি আরও বলেন, 'এটি ঠিক হতে এখনো প্রায় ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।'

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা গেছে, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে অপেক্ষা করছে,

তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে দাঁড়িয়ে,

আরও পড়ুন- দেশে তৈরি ল্যাপটপ আনল ইনফিনিক্স

চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকেল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটিও অপেক্ষমাণ। জয়দেবপুরগামী তুরাগ কমিউটার (তুরাগ) ৫টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি অপেক্ষাধীন রয়েছে,

আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি দুর্ঘটনাস্থলে অবস্থান করছে এবং টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো ঢাকা রেলওয়ে স্টেশনে অপেক্ষাধীন রয়েছে।

 

ইসময়/এনআই/এমআরএম