সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ১


আনোয়ার সুলতান, সাভার প্রতিনিধি

eshomoy.com || 2023-12-15 19:59:15
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ১

সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই রোহান মন্ডল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন - যারা পুলিশ মারে তারা পশু- কামরুল ইসলাম

এ ঘটনায় এনামুল নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা ৫০ এর দিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি কারখানায় এই
দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের রোহান মন্ডল পাবনা জেলার শহীদ মন্ডলের ছেলে। আহত শ্রমিক এনামুলের বাড়ি একই জেলায়। তারা দুজনেই ওই ওয়ার্কশপে কাজ করতেন।পুলিশ জানায়, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরী করা হতো। কারখানায় কাজ চলার এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য
হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -বার্ষিক সাধারণ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তদন্ত করে বিস্তারিত জানাচ্ছি।

 

ইসময়/ইস/এমআরএম