সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা পোরজনা ইউনিয়নের কাজ না করে অর্থ আত্মসাৎ অভিযোগ উঠেছে। পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের ২০২২-২০২৩ অর্থ বছরে বাচড়া মোল্লা পাড়া চাঁদ মোল্লার বাড়ি হতে মোবাচ্ছেল মোল্লার বাড়ি পযর্ন্ত পূর্ণ রাস্তা নিমার্ন প্রকল্প নাম দেওয়া হয়।
দুই লক্ষ বারো হাজার টাকার পরবর্তীতে উক্ত চেয়ারম্যান মো আনোয়ার হোসেন বাবু তিনি কাজ না করেই বিল অর্ধেক উত্তোলন করেন। কিন্তু এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, তাদের চেয়ারম্যান কেনো মাটি ভরাট করেনি বরং এলাকার লোকজন টাকা তুলে মাটি ভরাট করেন।
আরো পড়ুন- নদী ভাঙ্গন রক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন এমপি চয়ন ইসলাম
এ ব্যাপারে পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আনোয়ার হোসেন বাবু সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলেন নি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প অফিসার মো: রাশিদুল ইসলাম তিনি জানান এই প্রকল্প পরিবর্তন হতে পারে। এর সৎ উত্তর দিতে পারেন নি তিনি।