সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বরই নিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের


ইমাম হাছাইন পিন্টু নাটোর

eshomoy.com || 2024-02-05 11:47:30
বরই নিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় ভ্যান উল্টে আরাফাত নামের একজন  শিশুর  মৃত্যুর ঘটনা ঘটেছে ।আরাফাত (৭) চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার লাবু প্রামাণিকের ছেলে।

 

স্থানীয়রা জানান, ফাহাদের (৯) পিতা ফিরোজ প্রামানিক পেশায় ভ্যান চালক। বাড়ির সামনে ভ্যানটি রাখা ছিলো। তার ছেলে ফাহাদ সুযোগ বুঝে সবার অগোচরে ভ্যানটি নিয়ে তার ছোট চাচা লাবু প্রামাণিকের ছেলে মেহেদী হাসান আরাফাতকে সঙ্গে নিয়ে তাদের জমিতে যায়।

আরও পড়ুনঃসালথায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত 

সেখান থেকে পাশের ইট হাটায় গাছে উঠে বরই পাড়ে। সেই বরই পকেটে নিয়ে বাড়ি ফেরার পথে কিছুদূর আসাতেই ভ্যানটি উল্টে যায়। এ সময় আরাফাত ভ্যানের নিচে চাপা পড়ে। ফাহাদের কান্নায় রাস্তার লোকজন তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

সেখানে আরাফাতের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।