সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠক নানান কর্মসূচি পালন করে।
আরও পড়ুন- ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এর পর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ধর্মপাশা থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠক পুষ্পস্তবক অর্পণ করে।
আরও পড়ুন- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসি কর্মকর্তাবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস,
আরও পড়ুন- মুক্তিযুদ্ধের সময় জিয়া ছিলেন পাকিস্তানের এজেন্ট

ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সঞ্জয় রায় তালুকদার, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা প্রমুখ। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন- গলাচিপায় বিনম্র শ্রদ্ধায় ১৫'ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত
ই-সময়/আরএম/এমআরএম