সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

কক্সবাজারে ভাতিজার মারধরে চাচার মৃত্যু, বিক্ষুব্ধ এলাকাবাসী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-26
 কক্সবাজারে ভাতিজার মারধরে চাচার মৃত্যু, বিক্ষুব্ধ এলাকাবাসী
পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয় বিক্ষুব্ধরা।

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধে ভাতিজার মারধরে প্রাণ হারিয়েছেন মো. কালু (৮০) নামে এক বৃদ্ধ কালুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আলী আহমেদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে তাকে আটকের চেষ্টা চালায় পুলিশ

 

এসময় পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয় স্থানীয়রা

সর্বশেষ বুধবার (২৬ নভেম্বর) দুপুরের বিক্ষুব্ধ জনতার পিটুনিতে আহত আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বুধবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের নম্বর ওয়ার্ড পুলেরছরা এলাকায় ঘটনা ঘটে

হামলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সকালে চাষের জমি দেখতে ঘটনাস্থলে  যায় মো. কালু পরে জমির বিরোধ নিয়ে ভাতিজা মাস্টার আলী আহমদের সঙ্গে মো. কালুর বাগ্বিতণ্ডা হয় এক পর্যায়ে চাচাকে লাথিও ঘুষি মারে ভাতিজা এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন কালু পরে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কালুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন এলাকাবাসী ভাতিজা মাস্টার আলী আহমদের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ  করে রাখে

পরে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধরা আলী আহমদ পুলিশের উপর হামলা চালায় সময় ভাতিজা মাস্টার আলী আহমদ থানা পুলিশের পাঁচ সদস্য আহত হন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

আহত আলী আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, নিহত কালুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহত অভিযুক্ত মাস্টার আলী আহমদকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে