সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার পর বাবার বিষপান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-19
সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার পর বাবার বিষপান

সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার পর বাবার বিষপান

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর অভিযোগ উঠেছে বাবা শরাফত আলীর বিরুদ্ধে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরে শরাফত আলীও বিষপান করলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—মাওয়া আক্তার, শামীম মিয়া ও তামিম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কোনো এক সময় ওই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে শিশুদের ও তাদের বাবাকে উদ্ধার করে বাদাঘাট বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

গুরুতর অসুস্থ শরাফত আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পারিবারিক বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এলেও পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।