সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার - বদিউল আলম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার - বদিউল আলম
নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

রোববার (৩০ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।

 

রাজনীতি একটা ব্যবসায়ীক কার্যক্রমে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি করলে অর্থের মালিক হওয়া নিশ্চিত। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত। এই জাদুর কাঠিতে নির্বাচনের আগে হলফনামায় দেয়া সম্পদের হিসেব ক্ষমতা শেষে দেখা যায় কয়েক গুণ বেড়েছে।

 

 

এ বিষয়ে নজর দেয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তোরণ সম্ভব না বলেও মন্তব্য করেন সুজনের সম্পাদক।

 

তিনি বলেন, টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।