সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রঙ্গরস

ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে নতুন করে প্রেম করছেন ইলিয়ানা ডি ক্রুজ!


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-18 13:39:15
ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে নতুন করে প্রেম করছেন ইলিয়ানা ডি ক্রুজ!

 

 

 

দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ বরাবরই বেশ আলোচনায় থাকেন। ব্যক্তিজীবনের চেয়েও এই অভিনেত্রী নিজের কাজ নিয়েই বেশি শিরোনামে থাকেন। তবে সম্প্রতি ভিন্ন কারণে আলোচনায় ইলিয়ানা।


গুঞ্জন উঠেছে নতুন সম্পর্কে জড়ালেন তিনি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই ও লন্ডনে বসবাসকারী মডেল সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রায় ৬ মাস ধরে প্রেম করছেন অভিনেত্রী।


এ ছাড়া জানা গেছে, সম্প্রতি ক্যাটরিনা-ভিকি কৌশল, সেবাস্টিয়ানসহ পরিবারের অনেকে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন। সেখানে ইলিয়ানা ক্যাটরিনার জন্মদিন উদ্‌যাপনে হাজির ছিলেন ঐ অনুষ্ঠানে। সেই মুহূর্তের কিছু ছবি ইলিয়ানা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা, ভিকি কৌশল, সেবাস্টিয়ান, ইসাবেল, আনন্দ তিওয়ারি, মিনি মাথুরসহ অনেকেই মজা করছেন। 


ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই তাদের প্রেমের বিষয়টি নেটদুনিয়ায় চাউর হয়েছে। তবে নিজেদের প্রেমের বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সেবাস্টিয়ান-ইলিয়ানা। এদিকে গণমাধ্যমগুলো দাবি করেছে, ক্যাটরিনার বিয়েতে গিয়ে তাদের পরিচয় হয় এবং তখন থেকে তারা একে অপরের খুব কাছে চলে আসেন। 


এরপর থেকে তারা বান্দ্রায় ক্যাটরিনার পুরনো বাসভবন, শহরতলির আশপাশে, এমনকি লন্ডনেও তারা একাধিকবার দেখা করেছেন। এ ছাড়া দুজন একে অপরের ইনস্টাগ্রামে নিয়মিত অনুসরণ করছেন।


প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিন ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কয়েক বছর আগে সেই সম্পর্কের ইতি টানেন তারা। আর পরবর্তীতে কাজ নিয়েই ব্যস্ত ছিলেন এই তারকা। তবে করোনার সময় থেকে তেমন কোনো কাজ হাতে ছিল না এই অভিনেত্রীর। তাই অনেকেরই ধারণা , হয়তো একঘেয়েমি কাটাতে নতুন সম্পর্কে জড়িয়েছেন ইলিয়ানা ডি'ক্রুজ।