সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রঙ্গরস

ম্যাগাজিনে রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কেল খান্না!


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-08-08 16:58:15
ম্যাগাজিনে রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কেল খান্না!

 

 

 

সম্প্রতি বেশ হাঁকডাক হচ্ছে বলিউড স্টার রণবীর সিংকে নিয়ে। তবে এর পেছনে একটি কারণ রয়েছে। কমবেশি সবাই আমরা সেই কারণটি জানি। আর তা হলো এক নামি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করা।


ফটোশুটের কারণে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পজিটিভভাবে নিয়েছেন আবার কেউ নিয়েছেন নেগেটিভভাবে। এ জন্য অবশ্য রণবীরের নামে নানা জায়গায় অভিযোগও দায়ের করেছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।


তবে নিন্দুকরা যাই বলুক না কেন, বলিউডের অন্য তারকারা কিন্তু রণবীরের পাশেই রয়েছেন এবং প্রশংসা করেছেন তাকে। এই যেমন, অক্ষয়কুমার পত্নী ও বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। রণবীরের এই ফটোশুটের মধ্যে একেবারেই খুঁজে পেলেন না কোনো বিতর্ক। বরং, ফটোশুট দেখে টুইঙ্কেল বেশ হতাশ।


টুইঙ্কেল লিখলেন, ‘অনেক জুম করে রণবীরকে দেখার চেষ্টা করেছি। কিছুই দেখতে পেলাম না। এটাকে মোটেই নগ্ন ছবি বলা যাবে না। আমি তো দূরবীণ লাগিয়েও দেখতে পেলাম না রণবীরের শরীরের গোপন কিছু! কেন যে নিন্দা হচ্ছে। আমি তো হতাশ!’ খবর পিংক ভিলার।


চারদিক থেকে যখন বিতর্কিত হচ্ছে রণবীর সিং। ঠিক সে সময় তিনি আরও একবার পোশাকহীন শরীরী প্রদর্শনের প্রস্তাব পেয়েছেন। আর এবার তাকে প্রস্তাব দিয়েছে ভারতের ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটা। পশু অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে সংস্থাটি। রণবীরের নগ্ন ফটোশুট উদ্বুদ্ধ করেছে তাদের। পশুদের অধিকারের লড়াইয়ে বলিউড অভিনেতাকে তুরুপের তাস করতে চেয়েছে তারা।