গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা অপ্রত্যাশিত ও দুঃখজনক: মির্জা ফখরুল আলমগীর
১৯ তারিখ দুপুরে ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মজিবর রহমান এর সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল গাজীর সঞ্চালনায় গাসিক ৪৯ নং ওয়ার্ড জাগরণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত শোক সভা পালিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে অসুস্থতার কারনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, নব নির্বাচিত কাউন্সিলর আমির হামজা।
আরও পড়ুন- টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১
আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মূলহাস মৃধা, ফজল করিম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক রোমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সদস্য রায়হান সরদার (সম্মেলন প্রস্তুতি কমিটি), ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব, কৃষক লীগের সভাপতি বিল্লাল মিয়া, যুবলীগ নেতা মানিক মিয়া, মিলন মৃধা, বিল্লাল হোসেন শিমুল, ছাত্রলীগ নেতা মোস্তফা, সাজ্জাদ, আলাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন- স্কুলের প্রধান শিক্ষিকা নিজের ব্যক্তিগত কাজ করান শিক্ষার্থীদের দিয়ে
ই-সময়/আরএম/এমআরএম