শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানাধীন ৪২ নং তারাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দিয়ে টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে বাড়ির সকল কাজকর্ম করিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
আরও পড়ুন- বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা সহ দুর্ধর্ষ ডাকাত রাসেল ও তার সহযোগী র্যাবের হাতে আটক
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্র ছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম ও বাগানের গাছ পরিষ্কার করাসহ বিভিন্ন কাজ করান। এসব বিষয়ে অভিভাবকরা প্রধান শিক্ষিকার কাছে জানতে তাদের গালাগাল করে তাড়িয়ে দেন তিনি।

পরে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন আফসানা বেগম নামে এক অভিভাবক। পাশাপাশি প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী এক হয়ে বিক্ষোভ মিছিলও করেছেন।
আরও পড়ুন- আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত
এ বিষয়ে একাধিক ছাত্রছাত্রী অভিযোগ করে বলেন, আমরা প্রাইভেট পড়তে ম্যাডামের বাসায় যাই। কিন্তু তিনি আমাদের দিয়ে তার বাসায় কাজ করান। আমাদের দিয়ে ওনার বাগান, ওয়াশরুম ও পানির টাংকি পরিষ্কার করান। এমনকি মেয়েদের ঘর ঝাড়ু ও মুছতে বলে। আমরা কাজ না করতে চাইলে আমাদের মারধর করে এবং পরীক্ষায় ফেল করানোর ভয় দেখায়। তার থেকে গাইড না কিনলে তিনি আমাদের বকাঝকা করে। ৫০০ টাকার গাইড ৭০০ টাকা নেয়। এই জন্য আমারা এই স্কুলে আর পড়তে চাই না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন-বরগুনায় খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ই-সময়/আরএম/এমআরএম