সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি


মোঃ বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-20 09:36:30
ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

ভোলা জেলার দৌলতখান উপজেলার ছাত্রলীগের চারজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন- শেখ হাসিনাকে দুর্বল করলে সবার ক্ষতি, আমেরিকাকে ভারতের হুশিয়ারি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরি ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জানা যায়, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে করে লিখেন, মধুর কণ্ঠের কুরআনের পাখির মৃত্যু! আহ্ এমন সংবাদে হৃদয় ভেঙ্গে গেল- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা অপ্রত্যাশিত ও দুঃখজনক: মির্জা ফখরুল আলমগীর

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া দৌলতখান উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ ঢাকা পোস্টকে জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আমি মুসলিম হিসেবে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। একটা মানুষের মৃত্যুর পর মুসলিম হিসেবে যেটা বলার আমি সেটা বলেছি। তবে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজ আমি করিনি।

দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সৌরভ খান ঢাকা পোস্টকে বলেন, তারা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ জন্য তাদের অবহিত দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। 

আরও পড়ুন- বগুড়ায় বিএনপির পদযাত্রায় জনতার ঢল

ভোল জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পদ থেকে অবহিত করা হয়েছে। ছাত্রলীগে শৃঙ্খলা বিরোধীদের কোনো স্থান নেই। 

আরও পড়ুন-ডেমরায় ম্যানহোলের ঢাকনা চুরি, ঝুঁকি নিয়ে চলাচল

ই-সময়/আরএম/এমআরএম