সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বগুড়ায় বিএনপির পদযাত্রায় জনতার ঢল


সাবিক ওমর - বগুড়া প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-19 18:40:30
বগুড়ায় বিএনপির পদযাত্রায় জনতার ঢল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসা,সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির ডাকে হাজার হাজার মানুষ পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

শনিবার (১৯ আগষ্ট)দুপুর ১১.৩০ মিনিটে শহরের কলোনি থেকে শুরু করে নবাব বাড়ী রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পদযাত্রা শেষ হয়।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা অপ্রত্যাশিত ও দুঃখজনক: মির্জা ফখরুল আলমগীর

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট জহুরুল আলম, সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, এম আর ইসলাম স্বাধীন, শহিদুল ইসলাম বাবলু, আলীমুদ্দিন হারুন মণ্ডল, ত্বহা উদ্দিন নাহিন, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন,‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে,তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। নেত্রীর কিছু হলে আমরা সরকারকে ছাড় দেব না।’

আরও পড়ুন- বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠি চার্জ

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা ও তার বোন দুজন মিলে এই দেশটাকে ধ্বংস করছে। আর কিছু দিনের মধ্যে বগুড়া থেকে সরকার পতনের ঘণ্টা বাজিয়ে দেয়া হবে। যারা বিএনপিকে হুমকি দিচ্ছেন তারা পালানোর পথ পাবেন না। তাই সাবধান হয়ে যান। সরকারকে বিদায় করেই আমরা ঘরে ফিরবো।’

আরও পড়ুন- টঙ্গীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস পালন

ই-সময়/আরএম/এমআরএম