বরগুনায় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে আহত অন্তত ২০ নেতা কর্মী বলে অভিযোগ করেন দলটি।
শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পথযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বর পৌছলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা অপ্রত্যাশিত ও দুঃখজনক: মির্জা ফখরুল আলমগীর
জানা যায়, সকাল থেকে খন্ড খন্ড মিছিলে নেতা কর্মীরা সমবেত হয় বিএনপি কার্যালয়ের সামনে। এক পর্যায়ে নেতা কর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু নেতা কর্মীরা আহত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে আসা নেতাকর্মীরা অভিযোগ প্রকাশ করে বলেন, পুলিশ দিয়ে বিএনপি দাবিয়ে রাখা যাবে না। যতদিন আমাদের দাবিদাওয়া না মেনে নেওয়া হবে ততদিন এ আন্দোলন সংগ্রাম চলবে। খালেদা জিয়ার নিশ্চিত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি করছেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্র দল, মহিলা দল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন- স্কুলের প্রধান শিক্ষিকা নিজের ব্যক্তিগত কাজ করান শিক্ষার্থীদের দিয়ে
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রায় বের করে প্রেসক্লাব চত্বরে আসলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে আমাদের নেতাকর্মীর উপরে লাঠিচার্জ করেন। এতে আমাদের কমপক্ষে ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান বলেন, পুলিশ কোন লাঠিচার্জ করেনি। দলটির নেতাকর্মীরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে হয়তো কেউ আহত হতে পারে।

আরও পড়ুন- গার্মেন্টস শ্রমিক নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ই-সময়/আরএম/এমআরএম