সব সময় সব খানে


বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাজীপুর

গার্মেন্টস শ্রমিক নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ গ্রেফতার 


রায়হান মিয়া মৃধা - টঙ্গী,গাজীপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-16 18:26:30
গার্মেন্টস শ্রমিক নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ গ্রেফতার 

গাজীপুর টঙ্গীর সাতাইশ এলাকায় গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুল হত্যা কান্ডের ঘটনায় ৫১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ কে গ্রেফতার করেছে পুলিশ। 

টঙ্গীর সাতাইশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মাসুম বিল্লাহ বিপ্লব'কে বুধবার ভোর রাতে পুলিশ গ্রেফতার করেছে। বিপ্লব সহ এ নিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জনের মধ্যে ৫ জনই হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী আওয়ামীলীগ নেতা বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন- বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা সহ দুর্ধর্ষ ডাকাত রাসেল ও তার সহযোগী র‌্যাবের হাতে আটক

শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ খুনিরা মাসুম বিল্লাহ বিপ্লবের বিল্ডিং এ অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন এই এলাকায় কারখানা জুট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করত। শহিদুল হত্যাকাণ্ডের সাথে জড়িত কথিত শ্রমিক নেতারা মাসুম বিল্লাহ বিপ্লবের নির্দেশেই শহিদুলের উপর হামলা চালিয়েছিল বলে এলাকাবাসী জানিয়ে ছিল। শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন- আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত

পরবর্তীতে মামলাটি তদন্তভার গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্ডাট্রিয়াল পুলিশ পরিদর্শক ওসমান গনি জানান আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে মাসুম বিল্লাহ বিপ্লব কে আমরা গ্রেফতার করেছি মামলা তদন্তনাধীন রয়েছে। 

আরও পড়ুন- রগুনায় খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার


ই-সময়/আরএম/এমআরএম