সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

যুক্তরাষ্ট্র আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক টুকুকে ফুলের শুভেচ্ছা 


বরগুনা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-07 10:22:30
যুক্তরাষ্ট্র আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক টুকুকে ফুলের শুভেচ্ছা 

বরগুনা-২ ( পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান (টুকু) ঢাকা থেকে তার গ্রামে আগমন উপলক্ষে তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন। 

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান টুকু এর আগেও এলাকায় এসে বিভিন্ন সময় মোটরসাইকেল শোডাউনসহ প্রচারণা চালিয়েছেন।

আরও পড়ুন-  বাংলাদেশে ভোটের পরিস্থিতি দেখতে এবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় আমুয়া- বামনা জিরো পয়েন্টে নামলে কয়েক শতাধিক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরবর্তীতে শতাধিক' মোটরসাইকেল নিয়ে বামনা উপজেলা শহরে শোডাউন ও গণসংযোগ করে ঢৌয়াতলা বাজার হয়ে, কাকচিড়া, পাথরঘাটা পৌর শহরের মানুষের সাথে গণসংযোগ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোডাউন, গণসংযোগ ও ছোট ছোট পথসভা করেন। 

এসময় ডাঃ মাহবুবুর রহমান (টুকু)র শোডাউন, গণসংযোগ ও পথসভায় বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের বিভিন্ন পেশাজীবির কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

ডাঃ মাহবুবুর রহমান (টুকু) বলেন, আমি বরগুনা-২ আসনের প্রত্যেকটি মানুষের সেবা করার উদ্দেশ্যে আমেরিকা থেকে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগীতে আত্মার টানে, আমার গ্রামে আমি ছুটে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের মনের বিভিন্ন সপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবো। আর যদি অন্য কাউকে নৌকার মনোনয়ন দেয়া হয়, তাহলে সবাই মিলে প্রধানমন্ত্রীর নৌকায় ভোট দিব। আর আমি ব্যক্তি জীবনে বিবাহিত এবং একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবী। আমি মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়তে আমি আপনাদের সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে ডিও লেটার প্রদানের এক মাসের মধ্যে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির

ইসময়/আরএম/এমআরএম