পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, লজ্জা থাকলে বিএনপি আর কখনো হরতাল বা অবরোধ ডাকবে না। তারা কর্মসূচি দিয়ে নিজেরাই গর্তে ঢুকে গেছে। তবে মাঝে মাঝে চোরাগোপ্তা হামলার মতো করে বাস পুড়িয়ে মানুুষ হত্যা করে। এটা তাদের পুরোনো অভ্যাস। মিথ্যাচারের জনক বিএনপি এবার অভিনব কায়দায় জো বাইডেনের উপদেষ্টা তৈরি করার মতো মার্কিন সরকারের সঙ্গেও জালিয়াতি করেছে।
সোমবার (৬ নভেম্বর) শরীয়তপুরের সখিপুরের কাঁচিকাটাকে সোনার বাংলা এভিনিউ, সখিপুর"এ অন্তর্ভুক্তকরণ, বোরকাঠি উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ, জোহরা কাদের স্কুল এন্ড কলেজের বিজয়-৭১ ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন-আগুনে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন চয়ন ইসলাম
তিনি আরও বলেন, বিএনপি- সরকারের পতন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। আন্দোলনের নামে আবারও মানুষ পুড়িয়ে মারাার খেলায় মেতে উঠছে। ওরা জানে নির্বাচনে আসলে ওদের নিশ্চিত পরাজয়।

কারণ, বাংলাদেশের মানুষ দূর্নীতিবাজ খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের দল বিএনপিকে আর কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা ভোলে নাই।
এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, আওয়ামী লীগ নেতা কাওসার মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ককন হাওলাদার ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।
আরও পড়ুন-আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি
ইসময়/একে/এমআরএম