সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-18 21:15:15
হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাতে কাফরুল ও গুলিস্তানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন- প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ১০৬৪ জন

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত পৌনে ৭টার দিকে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস৷ তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লেগে যায় বাসে৷ যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে যান৷ পরে আশপাশের লোকজন বাসে লাগা আগুন নিভে ফেলে৷ এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা৷ পরে পুলিশে সোপর্দ করা হয়৷

এদিকে গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত পৌনে ৮টার দিকে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
আরও পড়ুন- ইসিতে রওশন-জিএম কাদেরের চিঠি, সিদ্ধান্ত যাচ্ছে কার পক্ষে?

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

 

ইসময়/একে/এমআরএম