সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

রংপুর- ৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি!


মো: সাইফুল ইসলাম, কাউনিয়া, রংপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-21 18:19:45
রংপুর- ৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহনের জন্য রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাবার জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বানিজ্যমন্ত্রী টিপু মুনশি সহ আরোও ৫ জন, তবে কে হচ্ছেন নৌকার মাঝি।

আরও পড়ুন- বাংলাদেশ বনাম লেবানন, পরিসংখ্যানে এগিয়ে কে

এ নিয়ে নির্বাচনী এলাকার জনগণের মাঝে  আলোচনা-সমালোচনা শুরু হয়েছে দলীয় নেতাকর্মীসহ রাজনৈতিক মহলে। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

অন্যদের মধ্যে কাউনিয়া উপজেলার  ৩ জন বাসিন্দা মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

এছাড়া পীরগাছা উপজেলার ২ জন। তারা হলেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, রয়েছেন এ্যাডভোকেট রফিক হাছনাইন।
গতকাল সোমবার আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তরে রংপুর বিভাগের মনোনয়ন বিক্রির সাথে জড়িত মনোয়ারুল ইসলাম মাসুদ এ তথ্য জানান।

রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়ায় ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পীরগাছার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৪৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ২০ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ২২৩ জন। তৃতীয় লিঙ্গের দুজন। কাউনিয়ার ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৩৯৮ জন। পুরুষ ভোটার ৯৮ হাজার ৭৭৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন।

আরও পড়ুন- তিন মাসে বাংলালিংকের আয় ১ হাজার ৫৮৮ কোটি টাকা

রংপুর-৪ আসনটি গোটা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বলে এ আসনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গোটা রংপুরের মানুষের মাঝে একটা কৌতুহল রয়েছে। ফলে এ আসনটি ঘিরে রয়েছে শিল্পপতি প্রার্থীদের দৌড়ঝাপ। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে কে হচ্ছেন নৌকার কান্ডারী সেই হিসেব-নিকেষ করতে ব্যস্ত সাধারণ ভোটাররা।


ইসময়/এসআই/এমআরএম