বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ফের মাঠে নামছে বাংলাদেশ। এবার অবশ্য লড়াইটা ঘরের মাঠে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে হাভিয়ের ক্যাবরেরার দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের হার হজম করে এবার শক্তিশালী লেবাননের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে শক্তিতে অনেকটাই এগিয়ে আরব দেশটি। ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৭৯ নম্বরে আছে লেবানন। বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও জয়ের স্বপ্নই দেখছে লাল সবুজের দল।
আরও পড়ুন- ধর্ষণের হুমকি ট্রাভিস হেড এর স্ত্রী ও কন্যাকে
কঠিন এই লড়াইয়ে বাংলাদেশ দলে পাচ্ছে না গুরুত্বপূর্ণ দুই তারকাকে। কার্ড সমস্যায় দুই ফরোয়ার্ড রাকিব হোসেন ও সাদ উদ্দিন এই ম্যাচে খেলতে পারছেন না। তবে তাদের বিকল্প খেলোয়াড় নিয়েই লেবাননকে হারাতে চান কোচ ক্যাবরেরা।
বাছাই পর্ব বাংলাদেশ হার দিয়ে শুরু করলেও নিজেদের প্রথম ম্যাচে প্যালেস্টাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। আজকের ম্যাচে দুদলই থাকবে প্রথম জয়ের সন্ধানে।

র্যাঙ্কিংয়ের মতোই মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও হতাশ করছে বাংলাদেশকে। লেবাননের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত তিনবার এই দুদল মুখোমুখি হয়েছে। তিন ম্যাচে মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ। এই তিন ম্যাচে ৬ গোল হজম করলেও ২ গোল করেছে বাংলাদেশ।
লেবাননের বিপক্ষে বাংলাদেশ প্রথম খেলেছিল ২০১১ সালে। ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বে সেবারও একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ-লেবানন। দুই লেগের খেলায় একবার করে জয় পায় দুই দল। প্রথম দেখায় নিজেদের মাঠে লেবানন বাংলাদেশকে ৪-০ গোলে হারায়। ফিরতি লেগের খেলায় ঘরের মাঠে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন- আবার অনলাইন জুয়ার সঙ্গে জড়াল সাকিবের নাম
দুদল তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল চলতি বছরের জুনে। সাফ ফুটবলে অতিথি দল হিসেবে খেলতে আসা লেবানন বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল।
ইসময়/একে/এমআরএম