সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

'যদি কপালে ঠিকঠাক থাকে তাহলে ভারপ্রাপ্ত সভাপতি'- তন্ময় সাহা টনি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 18:47:15
'যদি কপালে ঠিকঠাক থাকে তাহলে ভারপ্রাপ্ত সভাপতি'- তন্ময় সাহা টনি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তন্ময় সাহা টনির কণ্ঠ সদৃশ শাখা ছাত্রলীগের কমিটির পদে রদবদল সংক্রান্ত একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে।

আরও পড়ুন- ফরিদপুরে কাজী জাফরউল্লাহ নৌকা পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

অডিওতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাধনের নাম শোনা যায়। এসময় শাখা ছাত্রলীগের কমিটিতে রদবদলের চেষ্টা করার কথা শোনা যায়।

গতকাল সোমবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা নামক আইডি থেকে অডিওটি ফাঁস হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়- 'অভিনন্দন আমাগো দাদু ভারপ্রাপ্ত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, হায়রে দল, হায়রে রাজনীতি, নেতা হতে গিয়ে নিজ দলের ভাবমূর্তি নষ্ট করলে দাদু। তোমার তো সংগঠন থেকে বহিস্কার শুধু না ফাঁসি হওয়া উচিৎ।' 

আরও পড়ুন- একবার এমপি হলেই যে তিনি সব সময়ের তা নন, সেই বার্তাই স্পষ্ট

১ মিনিট ৩২ সেকেন্ডের ফাঁসকৃত অডিওটির চুম্বক অংশে অজ্ঞাত এক ব্যক্তির কাছে বলা হয়, এখন যেহেতু ভাইস চ্যান্সেলর নাই, বাধন ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি বললেন, যদি কপালে ঠিকঠাক থাকে তাহলে ভারপ্রাপ্ত (শাখা ছাত্রলীগের সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি) করে দিবনে। ওর নামে যে এলিগেশন আছে কয়টা নিউজ করায়া, ওটা নিয়ে একটা ইস্যু করায়া, ওরে সরায়া আপনাকে দায়িত্ব দিয়ে দিবনে। 

ফাঁসকৃত অডিওর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তন্ময় সাহা টনি বলেন, 'ফাঁস হওয়া অডিওর সাথে আমার ভয়েসের নূন্যতম কোনো মিল নেই। কেউ আমাকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এসব ছড়াচ্ছে। আমি রাজনৈতিক জীবনে এমন কোনো কাজ করিনি, যার কারণে আমার ব্যক্তিগত ও সংগঠনের ইমেজ নষ্ট হবে।'

আরও পড়ুন- মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাধন বলেন, 'আমার ছয়মাস ওর (তন্ময় সাহা টনি) সাথে কোনপ্রকার কথা হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমি মাথা ঘামাই না। কেউ যদি আমার নাম ব্যবহার করে কোন কথা বলে থাকে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে আমাদের কোনপ্রকার হেল্প করার সুযোগ নাই।'

 

ইসময়/রআ/এমআরএম