দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর-উল্লাহ নৌকা প্রতীকী নমিনেশন পাওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করেছে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন।
আরও পড়ুন- নাটোরে ৪টি আসনে অপরিবর্তিত নৌকার মাঝি
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ভাঙ্গা কলেজ পাড় থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাঙ্গা সরকারী কে. এম. কলেজ মাঠ চত্বরে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, আলগী ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুর রহমান বুলবুল, ভাঙ্গা পৌর আ'লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিরু মুন্সী, কেন্দ্রীয় আ'লীগের নেতা ফারুক হোসেন।
আরও পড়ুন- মনোনয়ন সংগ্রহ করেছেন জাপার প্রার্থী আনিছুর রহমান আনিস
এছাড়াও আনন্দ মিছিলে আরও যোগদেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, কৃষকলীগ নেতা লিটন মিয়া, উপজেলার কাউলীবেড়ার আওয়ামী-লীগ নেতা ওয়াহিদুজ্জামান, আওয়ামী-লীগ ইউনিয়নের সুদর্শন চক্রবর্তী, মো. হাসান, অভি সহ ছাত্রলীগ, যুবলীগের নেত্ববৃন্দ এতে অংশ নেন।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাঙ্গা সরকারী কে. এম. কলেজ মাঠ চত্বরে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও কাজী জাফরউল্লাহর নিজ এলাকায় কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়ার নেত্বত্বেও একটি বিশাল আনন্দ মিছিল করেন বলে সূত্রে জানা যায়।
আরও পড়ুন- বরগুনায় নৌকার মাঝি শম্ভু ও নাদিরা
অন্যদিকে সূত্রে আরো জানা যায়, বেশ কয়েকজন নেতা কাজী জাফরউল্লাহর হাতে হাত মিলিয়েছেন। এরা হচ্ছেন- সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, মানিকদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ।
ইসময়/রআ/এমআরএম