সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

প্রতিদ্বন্দ্বী জি এম কাদের, ভাবনা নেই বললেন আরাফাত


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-28 17:58:00
প্রতিদ্বন্দ্বী জি এম কাদের, ভাবনা নেই বললেন আরাফাত

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

বুধবার (২৮ নভেম্বর) তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

আরও পড়ুন- তবু লজ্জা হয় না বিএনপির- তথ্যমন্ত্রী
 
পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিপক্ষকে নিয়ে কোনো ভাবনা নেই। ঢাকা-১৭ আসনে নৌকার ভোট অনেক। তাদের কেন্দ্রে নিয়ে আসাই আসল কাজ। এটাই করার চেষ্টা করবো।
 
এ সময় তিনি এলাকার পানির সমস্যা এবং নিম্ন আয়ের মানুষের পুনর্বাসন নিয়ে সামনের দিনে কাজ করার ঘোষণা দেন।
 
এদিকে অধ্যাপক আরাফাতের আসনে জাতীয় পার্টির হয়ে লড়বেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দলটি মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সে অনুযায়ী দলটির চেয়ারম্যান ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসন থেকে লড়বেন বলে জানা যায়।
 

 
গত ১৭ জুলাই উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আরাফাত। ১২৪ কেন্দ্রের সবকটির গণনায় তিনি পান ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।

আরও পড়ুন-  ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে সে সময় মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

 

ইসময়/একে/এমআরএম