সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

‘নির্বাচন থেকে না ফিরলে রেহাই পাবে না আওয়ামী লীগ’


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 21:32:15
‘নির্বাচন থেকে না ফিরলে রেহাই পাবে না আওয়ামী লীগ’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার খেলায় মেতে উঠেছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না।

আরও পড়ুন - "যুক্তরাষ্ট্রে চঞ্চলকে যুবলীগের আহ্বায়ক নির্বাচিত"

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ফিরে আসতে অনুরোধ জানিয়ে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা রেহাই পাবে না। তিনি পাতানো নির্বাচনে সকলকে সহযোগিতা এবং ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জাতীয় অর্থনীতি এখন ভয়াবহভাবে বিপর্যস্ত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার এখন গার্মেন্টশিল্পকে মারাত্মক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। জনগণ যখন অভাবের তাড়নায় দিগ্বিদিক ও দিশেহারা তখন সরকার খেল-তামাশার নির্বাচন নিয়ে আনন্দ-উল্লাস করছে। 

আরও পড়ুন -শামীম ওসমানের আয়ের চেয়ে বেড়েছে ঋণ

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমান সরকারপ্রধানের কার্যক্রম দেখে এটা পরিষ্কার যে প্রতিশোধপরায়ণ মানসিকতা নিয়ে তিনি দেশ শাসন করছেন। যখন দেশের ঘরে ঘরে অভাব, মানুষ যখন নির্যাতিত ও অধিকারবঞ্চিত, তখন ঢোল-তবলা নিয়ে আওয়ামী লীগের উল্লাস দেখে জনগণ ক্ষুব্ধ।

আওয়ামী লীগ ও নৌকার প্রতি মানুষের ক্ষোভ ও ঘৃণা ক্রমেই বেড়ে চলছে। জনসমর্থন হারিয়ে দিশেহারা ও বিপর্যস্ত। এজন্য তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়।

সরকার নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধাশূণ্য করার নীলনকশা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়া, আবেগ-অনুভুতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিনদেশি কালিকুলাম চাপিয়ে দিচ্ছে।

আরও পড়ুন - নৌকাকে বিজয়ী করতে সকলকে একজোট হতে হবে, আলহাজ্ব আব্দুল জলিল গাজী

শিক্ষা কারিকুলামে দেশের সচেতন অভিভাবক ত্যক্তবিরক্ত হয়ে এই কারিকুলাম বাতিলের দাবি জানাচ্ছে। তিনি ৯২ ভাগ মানুষের চিন্তা-চেতনা ও অনুভুতি অনুযায়ী শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ছিলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম

আরও পড়ুন - নাগরপুর সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় 

, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, মাওলানা নূরুল করীম আকরাম।

 

ইসময়/ইস/এমআরএম