আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা এতো সহজ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আরও পড়ুন- এরশাদনগরের মানুষ শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পির পরিবার-যুবলীগ নেতা
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘ষড়যন্ত্রকারীরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে, ক্ষতি করার চেষ্টা করছে। যারা আমাদের ক্ষতি করতে চাইবে আমরা তাদের প্রতিহত করব। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এদেরকে রুখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না।’

বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে স্থানীয় নির্বাচনি কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- আশুলিয়ায় যুবদলের বিক্ষোভ
বাহাউদ্দিন নাছিম বলেন, রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু হলো ঢাকা-৮ আসন। এখানে আপনাদের অনেক অসুবিধা রয়েছে, নাগরিক অনেক সুবিধা থেকে আপনারা বঞ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সমন্বয় করে আপনাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার। আপনারা চান যাতে রাস্তাঘাট ভালো থাকে, বিদ্যুৎ ও গ্যাস ঠিকঠাকভাবে পাওয়া যায়। আপনাদের এই সমস্যাগুলো যাতে দূর হয় তার জন্য আমি কাজ করবো। আমায় একটু সময় দেবেন। ইনশাল্লাহ সব সমস্যা দূর করে ঢাকা-৮ কে স্মার্ট বাংলাদেশের মডেল তৈরি করবো।
নাছিম বলেন, এই আসনে নৌকা বিজয়ী হবে নেতাকর্মীদের পরিশ্রমের মাধ্যমে। এ পরিশ্রমের ঋণ আমি শোধ করতে পারব কিনা জানি না। তবে সারাজীবন আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আমরা ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইবো। আমরা সবার কাছে যাবো এবং সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব।
আরও পড়ুন- সাভারে একদফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়বো। আমরা দেশের দারিদ্র দূর করতে চাই এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নত ও সমৃদ্ধ জীবন পায় তার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমাদের মধ্যে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয়ে থাকে তার জন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কোনো তুলনা নেই। নির্বাচন আসছে। আমাদের সব ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা সবসময় এক হয়ে কাজ করে।
আরও পড়ুন- বদলির জন্য ইসিতে আরও ১০০ ইউএনওর নাম
মতবিনিময় সভায় শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ইসময়/রআ/এমআরএম