সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা- চুন্নু


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-16 15:16:15
কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা- চুন্নু

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, একটি সিটের প্রার্থীও তারা প্রত্যাহার করবে না।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চুন্নু।

আরও পড়ুন-শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচন থেকে বিরত থাকতে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে মহাসচিব বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

নিজেও অনেকবার হুমকি পেয়েছেন জানিয়ে চুন্নু বলেন, আমার ফোনেও অনেক হুমকি আসে। আই ডোন্ট কেয়ার, কিন্তু জিডি করার প্রয়োজন বোধ করিনি। আমি মুক্তিযুদ্ধ করেছি। এ ভয়ে ভীত না।

ক্ষমতাসীন দলের সঙ্গে শুধু একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে জাপা মহাসচিব বলেন, চরম বিরোধী দল হলেও অনেক সময় আসনের জন্য ছাড় দেয়া হয়।

সম্মানের জায়গা থেকে। তেমনিভাবে ছাড় চাওয়া হচ্ছে। আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সব কৌশল তো সামনে আনা যায় না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।
 
আওয়ামী লীগরে সঙ্গে ২৬টি আসনে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে চুন্নু বলেন, যে সাংবাদিক সংখ্যাটা উল্লেখ করেছেন তার থেকে নিশ্চয়ই আমি সংখ্যাটা বেশি জানব।

আরও পড়ুন-দেড় মাস পর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

কিন্তু সেটা তো না। গতকালকের মিটিংয়ের সময় ভেতরে তো কোনো সাংবাদিক ছিলেন না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।

 

ইসময়/একে/এমআরএম