সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না- কামরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 18:28:00
বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না- কামরুল ইসলাম

নির্বাচনে যারা আসছে না তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে এ মন্তব্য করেন তিনি।কামরুল ইসলাম বলেন, ‘কোনো অপশক্তি ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে পারবে না। বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।

আরও পড়ুন- যাত্রীবেশে উঠেই ট্রেনে আগুন- সালাহ উদ্দীন
 
তিনি আরও বলেন, ‘কোনো বিশেষ দল নির্বাচনে না এলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে।’
 
অপশক্তিকে রাজনীতি থেকে নির্মূলের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যে সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ।



পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি। বিকেলে সাভারের তিনটি ইউনিয়নের উদ্যোগে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভার মধ্যদিয়ে তিনি এ প্রচারণা শুরু করেন। 

আরও পড়ুন-ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে- অশোক কুমার
 
প্রচারণায় অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবসহ তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা। নির্বাচনী জনসভায় স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চান তিনি।

 

ইসময়/একে/এমআরএম