শরীয়তপুর নড়িয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন শরীয়তপুর ২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় শরীয়তপুর ২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।
আরও পড়ুনঃ রাজধানীতে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং দেশের মানুষও তার উপর আস্থাশীল। আগামি ৭ তারিখের নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনে দেশের জনগণের ভোটে নৌকার বিজয় নিশ্চিত হবে। ৫ম বারের মত প্রধান মন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি বুধবার সকাল ১০ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় তার বক্তব্যে তিনি বলেন, শরীয়তপুর ২ আসনের স্বতন্ত্রপ্রাথীর সাথে কোন আওয়ামীলীগ নেতা কর্মিরা নেই। তাই তিনি বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে বিশৃংখলা তৈরী করছেন।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় সকল ভোটারকে ভোট দিতে আহবান জানান।
আরও পড়ুনঃ বরগুনায় বিএনপির ভোট বর্জনের আহবানে লিফলেট বিতরণ ও গনসংযোগ
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাবেক সংসদ সদস্য নাভানা ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, কেন্দ্রীয় নেতা জহির শিকদার সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।