সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে, মঈন খান


নিজেস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-07 15:20:15
কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে, মঈন খান


দেশে-বিদেশে সব জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। জনগণ ভোট বর্জন করেছে। কেন্দ্রে কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে বলেও দাবি তার।

আরও পড়ুনঃ মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
 
রোববার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণের বিশ্বাস গড়তে পারবে না ডামি সরকার ।

তিনি আরও বলেন ডামি সরকারের রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে।তাই সারা দেশের জনগন ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে বর্জন করেছে বলে মন্তব্য করেন।ড. মঈন খান এর দাবি, কেন্দ্র ভোটারশূন্য নয় শুধু, ২০১৪ সালের পূর্ন-আবির্ভাব ঘটেছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বেড়াল উপস্থিত হয়েছে।

কুকুর ও বিড়াল সেখানে রোদ পোহাচ্ছে, এবং নির্বাচনের নামের সরকারের প্রহসন তা দেশের জনগন প্রমাণিত করে দিছে।’ভোট বর্জনে বিএনপি ও সমমনার যে দলগুলোর আন্দোলন সফল হয়েছে, তা উল্লেখ  বিএনপি নেতা ড. মঈন খান বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙ্গতে না পেরে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন; বগুড়ায় নির্বাচন বিরোধী মিছিল,জামায়াত শিবিরের ককটেল বিস্ফোরণ

জেল জুলুম গ্রেফতার ও গায়েবি মামলা করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও এই অবৈধ সরকার ব্যর্থ হয়েছে।এবং বিএনপিকে দেশের জনগনের কাছে সন্ত্রাসী দল বানানোর চেষ্টা করছে সেখেনে ও সরকার ব্যর্থ হয়েছে।বিএনপির সমর্থকরাই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও তাদের সময় নষ্ট করে ভোটকেন্দ্রে যায়নি বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির এ নেতার।