সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সরকার : বাংলাদেশ ন্যাপ 


ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2023-09-09 09:43:45
ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সরকার : বাংলাদেশ ন্যাপ 

সরকারের দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই  বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সরকারের দেয়া তথ্য দেশবাসীর গ্রহণযোগ্য হচ্ছেনা বরং দেশবাসী মনে করছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকার এই ব্যর্থতার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

শনিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা জানান। 

আরও পড়ুন- জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটের হালনাগাদ না থাকায় ভুক্তভোগী তথ্যপ্রার্থীরা

তারা জানান, সারাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণে ব্যাস্ত। দক্ষিণ সিটির মেয়র গতমাসে ডেঙ্গু থেকে বাঁচতে বিদেশে চলে গিয়েছিলেন। দেশবাসীকে ডেঙ্গুতে ফেলে দিয়ে তারা নিজেরা বিদেশ সফর নিয়ে ব্যস্ত।

দুর্নীতির কারণে সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে নেতৃদ্বয় জানান,  ডেঙ্গু নতুন কোনো রোগ নয়। এটা প্রতিকারের জন্য সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্যোগ নেবার দরকার ছিল, তা নিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন দুর্বলতা ঢাকতেই তারা (সিটি করপোরেশন) বাড়ির মালিকদের উল্টো জরিমানা ও হয়রানী শুরু করেছে। 

দলের চেয়্যারম্যান ও মহাসচিব আরও জানান, দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় সারাদেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী ডেঙ্গু। যাদের ব্যর্থতায় সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ হবে। অবিলম্বে দেশের সব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। 

নেতৃদ্বয় জানান, জনগণের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না বর্তমানু সরকার। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি, সেই একই অবস্থা বিরাজমান। অথচ এর দায় নিয়ে দুই সিটি করপোরেশনে যারা ক্ষমতায় বসে আছেন, তাদের পদত্যাগ করা উচিত। ডেঙ্গুররোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের পদত্যাগ করা উচিত ছিল অনেক আগেই।

আরও পড়ুন- আ.লীগ সরকার মানেই উন্নয়ন : হালিমুল হক মিরু

দলের চেয়্যারম্যান ও মহাসচিব জানান, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনা, পূর্বপ্রস্তুতি ও কার্যকর বাস্তবায়নের ঘাটতির কারণেই সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখন মারাত্মক রূপ ধারণ করেছে ফল স্বরুপ প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। সিটি করপোরেশনগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার বড়ই অভাব, অনিয়ম, দুর্নীতি এবং বিক্ষিপ্তভাবে অকার্যকর কার্যক্রম গ্রহণের ফলে কোনো ভাবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন- জেল ও মৃত্যুর পরোয়া না করে মাঠে থাকার আহ্বান মির্জা ফখরুলের

ইসময়/আরএম/এমআরএম