সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : হবিগঞ্জ

জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটের হালনাগাদ না থাকায় ভুক্তভোগী তথ্যপ্রার্থীরা


মুজাহিদ মসি - মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-09-08 15:05:45
জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটের হালনাগাদ না থাকায় ভুক্তভোগী তথ্যপ্রার্থীরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে বিভিন্ন দপ্তরের তথ্য হালনাগাদের অভাব ও একেবারেই তথ্য সংযুক্ত না করায় বিভ্রান্ত  ও ভুক্তভোগী হচ্ছেন তথ্যপ্রার্থীরা। প্রতিটি নাগরিকের তথ্য ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতেই এই জাতীয় বাতায়ন করা হয়েছে।স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা এবং সরকার ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রামের নেতৃত্ব এবং তত্ত্বাবধানে এই বাতায়নের যাত্রা শুরু হলেও সরেজমিনে মাধবপুর উপজেলার তথ্য বাতায়নের ওয়েবসাইট ঘেঁটে যান দেখা যায়,উপজেলা পোস্ট অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারী এমনকি দপ্তরের কোন খবরও নেই ওই ওয়েবসাইটে।

সাব রেজিস্টার অফিসের লুৎফর রহমান নামে একজন সাব রেজিস্টারের নাম মোবাইল নাম্বার থাকলেও বাস্তবে ওই নামে কেউ কর্মরত নেই।অতীব গুরুত্বপূর্ণ মাধবপুর থানার তদন্ত ওসি নামটিও হালনাগাদ করা হয়নি। একটি বাড়ি একটি খামার অফিসেরও উপজেলা সমন্বয়ের নামও  হালনাগাদ করা হয়নি।মাধবপুর পৌরসভার কর্মকর্তাদের নাম ও মোবাইল নাম্বার হালনাগাদ করা নেই।উপজেলা বন অফিসের তথ্য হালনাগাদ নেই। পল্লী বিদ্যুৎ অফিসের বর্তমান কর্মকর্তার নামও উল্লেখ নেই।

আরও পড়ুন- আ.লীগ সরকার মানেই উন্নয়ন : হালিমুল হক মিরু

আরো দেখা যায়,মাধবপুর উপজেলার ৩৩ টি সরকারি দপ্তরের মধ্যে বেশিরভাগ দপ্তরের সিটিজেন চার্টার,কার্যক্রমের নোটিশ ও চলমান কোন কর্মকান্ড সংযুক্ত করা নেই।

এসবের কারনে তথ্য সংগ্রহের জন্য সংবাদকর্মীরাসহ বিভিন্ন তথ্যপ্রার্থীরা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন।

আরো জানা যায়,কয়েক মাস আগে মাধবপুরের কালবেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ মসি এই তথ্যসমূহ হালনাগাদের উদ্যোগ নিতে উপজেলা আইসিটি অফিসের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রুহুল কুদ্দুসকে আহ্বান জানালে তিনি প্রেসক্লাবের মেম্বারশিপ ও সাংবাদিকতার আইডি কার্ড দেখাতে বলেন।পরে সাংবাদিক এবং সরকারি কর্মকর্তার বাকবিতন্ডার নালিশ ইউএনও কাছে গেলেও হালনাগাদ হয়নি জাতীয় তথ্য বাতায়নের।

মাধবপুরের কর্মরত একাধিক সংবাদকর্মী জানান,তথ্যপ্রাপ্তি নাগরিক অধিকার।প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জেলা-উপজেলা পর্যায়ে সব কিছু ডিজিটালাইজড করেছেন। মাধবপুর উপজেলার সরকারি ওয়েবসাইটে তথ্যসমূহ হালনাগাদ না থাকায় আমরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারছিনা। জনগণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে।দ্রুত এসব তথ্য হালনাগাদ ও তথ্য বাতায়নকে আরো সমৃদ্ধ করার দাবি জানাই।

আরও পড়ুন-  জেল ও মৃত্যুর পরোয়া না করে মাঠে থাকার আহ্বান মির্জা ফখরুলের

বিগত ২ মে ২০২৩ মাধবপুর উপজেলা প্রশাসনের ইউএনও মনজুর আহসানের স্বাক্ষরিত একটি চিঠিতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের অনতিবিলম্বে জাতীয় তথ্য বাতায়নকে হালনাগাদ করার নির্দেশনা দিলেও তা পরিপূর্ণভাবে পালন করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলার আইসিটি অফিসের  সহকারি প্রোগ্রামার মোঃ রুহুল কুদ্দুসকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি বরং ফোন কেটে দেন।
হবিগঞ্জ জেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহিম  বলেন,মাধবপুর উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুসকে বিষয়টি সমাধানের জন্য বলবেন।

আরও পড়ুন- গোবিন্দগঞ্জে ছাত্রের হাতে পিটুনির শিকার শিক্ষক

ইসময়/আরএম/এমআরএম