সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে হাইকোর্টের আদেশ অাসছে না দুই সপ্তাহ ধরে


সাব্বির হোসেন

eshomoy.com || 2024-07-30
 হবিগঞ্জে হাইকোর্টের আদেশ অাসছে না দুই সপ্তাহ ধরে

দুই সপ্তাহ ধরে হবিগঞ্জে অাসছে না হাইকোর্টের অাদেশ যার ফলে বন্দীদের স্বজনদের বোঝাতে হিমশিম খেতে হচ্ছে অাইনজীবিদের। দুই সপ্তাহে অর্ধশতাধিক হাইকোর্টের জামিনের আদেশ জমা পড়ে রয়েছে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

চলমান আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাষ্ট্রীয় ডাকযোগে হাইকোর্টের জামিনের আদেশ ঢাকা থেকে ট্রেনে শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছে। সেখান থেকে প্রধান ডাকঘরের যানবাহনের মাধ্যমে জামিনের আদেশসহ জরুরী কাগজপত্র সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করে থাকে। জামিনের কাগজপত্র ঢাকায় আটকে থাকার কারণে কারাগারে থাকা বন্দীদের স্বজনরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। 

হাইকোর্টের কয়েকজন আইনজীবী জানান- জামিন হওয়ার ২/৩ দিনের ভেতর আমরা কোর্টের মাধ্যমে কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে থাকি। কিন্তু এসব জামিনের আদেশ রেল যোগাযোগ বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে জমা পড়ে আছে।

আইনজীবীরা জানান, জামিনের আদেশ অনলাইনে দিলেও রেল যোগাযোগের কারণে মূল আদেশ হবিগঞ্জ কোর্টে আসছে না। যার ফলে বন্দীদের স্বজনদেরকে বোঝাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।