সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : হবিগঞ্জ

ডাক্তার শামীমা আক্তারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী


সাব্বির হোসেন

eshomoy.com || 2024-06-08
ডাক্তার শামীমা আক্তারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় ইউএইচ এন্ড এফপিও ডাঃ শামীমা আক্তারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। হাসপাতালে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠে। এতে ক্ষিপ্ত হয়ে তার অপসারণ দাবী করে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনতা।



গতকাল শুক্রবার (৭ জুন) বিকালে স্থানীয় বড়বাজার এলাকার শহীদ মিনারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার’র সভাপতিত্বে ও ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল আহমেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মখলিছ মিয়া, বাসদ বানিয়াচং উপজেলা শাখার সদস্য সচিব তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন দত্ত, আপনজন সামাজিক সংগঠনের সভাপতি শেখ সবুজ, বানিয়াচং বক্সিং টীমের সভাপতি বক্সার আমির উদ্দিন শিমুলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।




মানববন্ধনে বক্তারা বলেন, বানিয়াচং হাসপাতালের ইউএইচ এন্ড এফপিও ডাঃ শামীমা আক্তার বানিয়াচং হাসপাতালে যোগদানের পর থেকে অদ্যাবধি কর্মস্থলের সরকারি কোয়ার্টারে একদিনও বসবাস করেননি। তিনি হবিগঞ্জ থেকে সকাল ১০ টার পর হাসপাতালে যান। তবে সেটাও অনিয়মিত। প্রায় দিনই দুপুর ১টার পরে চলে আসেন। এর ফলে হাসপাতাল অভিভাববক শূন্য হয়ে পড়ে। যে কারনে হাসপাতালের ডাক্তার ও নার্সরা দায়িত্ব পালনে চরম অবহেলা করেন। এতে হাসপাতালে আসা সাধারণ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মানববন্ধনে বক্তারা ডাঃ শামীমা আক্তার এর অপসারণের দাবী করে হাসপাতাল এর সকল অনিয়ম দূর্নীতি বন্ধ করে রোগীদের সুচিকৎসা ও সঠিক সেবা প্রাপ্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যতায় পরবর্তীতে কঠোর কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।