সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

মূলার মূল্য ১২০ তারা নৌকা-ধানের শীষ : মোমিন মেহেদী


(কুয়াশা চৌধুরী) সদস্য, মিডিয়া সেল নতুনধারা বাংলাদেশ এনডিবি

eshomoy.com || 2024-01-09 19:12:00
মূলার মূল্য ১২০ তারা নৌকা-ধানের শীষ : মোমিন মেহেদী


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ক্ষমতার জন্য অন্ধ ২ পরিবারের দালালরা, মোসাহেবিদের কারণে মূলার মূল্য ১২০ টাকা হলেও তারা নৌকা-ধানের শীষ নিয়েই ব্যস্ত। জনগণকে নিয়ে নূন্যতম ভাবনা নেই তাদের। তারা কেবল ক্ষমতায় আসতে অথবা থাকতে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ জাপার- রা আগামীকাল শপথ নিবেন না বলে জানিয়েছে

৯ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে 'দ্রব্যমূল্য বৃদ্ধির উর্দ্ধগতি, নতুনধারার দাবি' শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, সদস্য সাঈদ হাসান খান প্রমুখ।

 

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতির রাজনীতিতে তরুণরা রাজপথ কাঁপাতে চায়, তারা মওলানা ভাসানীর মত করে দেশকে বুকে রেখে সাহসের সাথে সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে 'খামোশ' বলতে চায়। আর এজন্য নতুনধারার রাজনীতি সারাদেশে সকল স্তরের মানুষের কাছে পৌছে দিতে হবে।

আরও পড়ুনঃ আরও ৯ মামলায় গ্রেপ্তার হল মির্জা ফখরুল, জামিন শুনানি কাল

আমরা তথাকথিত জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ বা মোর্চাও মত করে রাজনীতিকে কলুষিতকারীদেরকে চিহ্নিত করে ইতিহাসে তুলে রাখতে চাই। যাতে করে দেশ ও দেশের মানুষের কথা ভুলে লোভ- মোহ আর ক্ষমতার রাজনীতিতে কেউ কখনো না যায়।