সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ব্যাংক

“অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার দ্রুততম সময়ে চালুর দাবি”


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-04
“অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার দ্রুততম সময়ে চালুর দাবি”

দ্রুততম সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি

অগ্রণী ব্যাংকের বন্ধ থাকা এজেন্ট ব্যাংকিং সার্ভার দ্রুত চালুর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও গ্রাহকরা। দীর্ঘ কয়েক মাস ধরে সার্ভিস বন্ধ থাকায় ৫৬৭টি আউটলেট, বহু কর্মকর্তা-কর্মচারী এবং হাজারো গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

উদ্যোক্তাদের অভিযোগ—সার্ভিস বন্ধ থাকায় কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে এবং বকেয়া কমিশনও পরিশোধ করা হয়নি। এতে তাদের আর্থিক অবস্থাও সংকটে পড়েছে। বিশেষ করে ভাতা গ্রহীতা, কৃষক, শ্রমিক ও প্রবাসী পরিবারের রেমিট্যান্স গ্রহণ আরও কঠিন হয়ে গেছে।

সংগঠনের নেতারা দাবি করেছেন—বন্ধ হওয়া সার্ভিস দ্রুত পুনরায় চালু করা, উদ্যোক্তাদের সকল বকেয়া পরিশোধ করা, এবং সার্ভার বন্ধের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

তাদের মতে, সার্ভিস বন্ধ থাকা শুধু উদ্যোক্তাদের নয়, সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। তাই জনস্বার্থে দ্রুত এজেন্ট সার্ভার চালুর দাবি জানান তারা।