সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ব্যাংক

আজ থেকে চেকে টাকা উত্তোলনের উপর বর্তমানে কোন সীমাবদ্ধতা নেই।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-09-08
আজ থেকে চেকে টাকা উত্তোলনের উপর বর্তমানে কোন সীমাবদ্ধতা নেই।

আজ রবিবার থেকে ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর আর কোনো সীমা থাকছে না। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক গ্রাহকরা তাদের নিজস্ব হিসাব থেকে যেকোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই।

এর আগে, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনায় নগদ টাকা উত্তোলনের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করেছিল। তবে তখনো গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর বা ডিজিটাল লেনদেন করতে পারছিলেন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং কর্মকর্তারা তাদের ব্যাংক থেকে বিপুল পরিমাণে টাকা তোলার প্রবণতা দেখাতে শুরু করেন। এই পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক বিআরপিডি বিভাগ থেকে এ বিষয়ে সীমাবদ্ধতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছিল।