সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ব্যাংক

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকে ভুল বুঝিয়েছে এ বাংলার ষড়যন্ত্রকারীরা 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-02 15:51:30
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকে ভুল বুঝিয়েছে এ বাংলার ষড়যন্ত্রকারীরা 

 

 

 

পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যাওয়ায় বিশ্বব্যাংকের কোনো দোষ দেখছেন না কল্পিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করা তখনকার সেতুসচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি মনে করেন, এ-দেশীয় ষড়যন্ত্রকারীরাই বিশ্বব্যাংককে ভুল বুঝিয়েছিল। পরে যে ভুল খোদ বিশ্বব্যাংক বুঝতে পেরেছে বলেও জানান মোশাররফ হোসেন। ২ জুলাই (শনিবার) রাজধানীর গুলশানে পদ্মা সেতু নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


৬ কিলোমিটারের এক সেতু খুলেছে স্বপ্ন আর সম্ভাবনার স্বর্ণদুয়ার। সম্ভব হয়েছে রাজধানীর সঙ্গে দেশের ২১ জেলার বাধাহীন সংযোগ স্থাপন।


কিন্তু কল্পিত দুর্নীতির অভিযোগে যাদের মনে তৈরি হয়েছিল গভীর ক্ষত। সেতু উদ্বোধনের পরও যেন তা দূর হয়নি পুরোপুরি। সে সময়ের সেতুসচিব ছিলেন মোশাররফ হোসেন ভুঁইয়া, যাকে করতে হয়েছিল কারাবরণ। আজও যিনি ভুলতে পারেন না সেই কালো অধ্যায়। আর তাই ঢাকায় পদ্মা সেতুর সম্ভাবনা নিয়ে আয়োজিত আলোচনায় তিনি বললেন, অর্থায়ন থেকে সরে যাওয়ায় বিশ্বব্যাংক নয়, দোষ এ দেশের ষড়যন্ত্রকারীদের।

 

মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, পদ্মা সেতুর ক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে টাকা আসেনি। অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগ ২৯ হাজার ৫০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করে।


আলোচনা সভায়, পদ্মা সেতুর টোল ব্যবস্থার পুরোপুরি ডিজিটালাইজেশন চান ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, আঞ্চলিক অর্থনীতির সঙ্গে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি আসবে দেশের সামগ্রিক অর্থনীতিতে।