সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

আবারও ট্রাম্পকে ব্যঙ্গ বাইডেনের


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-08-26 11:36:15
আবারও ট্রাম্পকে ব্যঙ্গ বাইডেনের

নির্বাচনে হস্তক্ষেপ মামলায় গ্রেফতারের পর ট্রাম্পের মগশট প্রকাশ করেছে জর্জিয়া কারাগার কর্তৃপক্ষ। এবার ট্রাম্পের মগশট নিয়ে মন্তব্য করেছেন সয়ং মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন বলেছেন, তিনি ট্রাম্পের মগশট দেখেছেন।

 
এ সময় বাইডেন ট্রাম্পকে ঠাট্ট-বিদ্রুপ করে বলেন, ‘সুদর্শন পুরুষ, চমৎকার পুরুষ’।

আরও পড়ুন- আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত

বর্তমানে তাহো লেকে অবকাশযাপন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই ট্রাম্পের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।


 
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ মামলায় আত্মসমর্পণ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই জামিনে মুক্তি পান সাবেক এই প্রেসিডেন্ট। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ মার্কিন ডলার।
 
কারাগারে আত্মসমর্পণের সময় ট্রাম্পের মগশট বা মুখমণ্ডলের ছবি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রচার করা হয়।

আরও পড়ুন-রাশিয়ার আক্রমণে শিশুসহ ৭ বেসামরিকের মৃত্যু
 
গত পাঁচ মাসে এই নিয়ে চারবার গ্রেফতার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইতিহাসে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মগশট প্রচার করা হলো।
 
মগশটটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে তিনি তার ওয়েবসাইটেরও ঠিকানা দিয়েছেন। আর ক্যাপশনে ‍লিখেছেন: ‘ নির্বাচনে হস্তক্ষেপ, কখনোই আত্মসমর্পণ করবেন না।’

আরও পড়ুন- তৃণমূল নেতাকে গুলি করে হত্যা !

ইসময়/আরএম/এমআরএম