সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ৪০ নৌকা পুড়ে ছাই


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-20 16:26:45
ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ৪০ নৌকা পুড়ে ছাই

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে নোঙর করা অন্তত ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অনুমান, নৌকার সিলিন্ডার বিস্ফোরণের কারণে বন্দরে আগুন লেগেছে।

পুলিশ জানিয়েছে, আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে থাকা অন্তত ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির  ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লক্ষ রুপি।


 
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে একটি  নৌবাহিনীর জাহাজ পৌঁছায়। এছাড়া আগুন যেন আর না ছড়িয়ে পড়ে সে ব্যবস্থা নেয়া হয়। কিন্তু হাওয়ার স্রোতের কারণে বাকি নৌকাগুলোতেও আগুন ছড়িয়ে যায়।

আরও পড়ুন- গ্যালারিতে আনুশকাকে দেখে আপত্তিকর মন্তব্য হরভজনের
 
মৎস্যজীবীদের অভিযোগ, দূর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

 

ইসময়/একে/এমআরএম