সব সময় সব খানে


বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

যুদ্ধবিরতির শেষ দিন আজ, যে প্রস্তাব দিল ইসরায়েল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 19:14:30
যুদ্ধবিরতির শেষ দিন আজ, যে প্রস্তাব দিল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের চারদিনের যুদ্ধবিরতির শেষ দিন আজ সোমবার। এই দিন আরও ১১ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

প্রতি ১০ জিম্মিকে মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ একদিন করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু.

আরও পড়ুন- এইচএসসির ফল প্রকাশ হয়েছে কাল, কমেছে পাশের হার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, প্রথম দফার বন্দিবিনিময় চুক্তিতে ৫০ জিম্মির মুক্তির কথা থাকলেও গত তিন দিনে ৫৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে কারাবন্দী ১১৭ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

জিম্মিদের মুক্তি দিতে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানোর তাগিদ দিয়েছে হামাস। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েলকে চাপ দিচ্ছে আমেরিকা, মিশর ও কাতার।

আরও পড়ুন- রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন জিএম কাদের

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

হামাসকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল। আরও ৫০ জন জিম্মিকে মুক্তি দিলে এই মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ইসরায়েল বলছে, এখনো গাজায় আটকে আছে ১৮৪ ইসরায়েলি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েরি বাহিনী প্রায় ৪০ হাজার টন বোমা ফেলেছে বলে দাবি করেছেন গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন- জিম্মিদের মুক্তিতে ফিলিস্তিনে ও ইসরায়েলে উৎসব

সালামা মারুফ কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরাকে বলেন, ‘গাজার এক–তৃতীয়াংশ মানুষ মৌলিক সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত। এ থেকেই বোঝা যায়, গাজাকে ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা ফেলে বসবাসের অযোগ্য করে ফেলেছে।’

গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নাম দিয়ে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

যুদ্ধে গাজায় এখনও পর্যন্ত ১৪ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন- বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়ানো বাসে আগুন

হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস-ইসরায়েল।

এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।


ইসময়/এসআই/এমআরএম