সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

আবারও ঊর্ধ্বমুখী হলো তেলের দাম বিশ্ববাজারে 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-08 11:24:15
আবারও ঊর্ধ্বমুখী হলো তেলের দাম বিশ্ববাজারে 

 

 

 

বিশ্ববাজারে গেল কয়েক মাস নিম্নমুখী থাকার পর আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির প্রবৃদ্ধির তথ্য এবং চীনের রফতানি সংশ্লিষ্ট তথ্যদি প্রকাশ্যে আসার পর বিনিয়োগ বাড়ায় অর্থনৈতিক মন্দার উদ্বেগ কেটে গেছে। আর এতেই আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।


৮ আগস্ট (সোমবার) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।


ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৭৩ ডলারে উঠে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৭৫ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।


৫ আগস্ট (শুক্রবার) জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই মাসে চাকরির বাজারের অপ্রত্যাশিত প্রবৃদ্ধির খবর প্রকাশ করেছে। এর পাশাপাশি ৭ আগস্ট (রোববার) চীনও প্রত্যাশার তুলনায় রফতানি দ্রুত বাড়ার খবর দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে। যার প্রভাবই পড়েছে জ্বালানি তেলের বাজারে।


এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ সময়ে অপরিশোধিত তেলের দাম ১৩ দশমিক ৭ শতাংশ কমে যায়। ২০২০ সালের এপ্রিলের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক ড্রপ। সে সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর এক সপ্তাহে ৯ দশমিক ৭ শতাংশ কমে যায়।


এদিকে বিশ্বের শীর্ষ অপরিশোধিত আমদানিকারক দেশ চীনের কাস্টমস ডেটা বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। যা জুনের তুলনায় বেশি। কিন্তু এখন পর্যন্ত গত বছরের তুলনায় তা ৯ দশমিক ৫ শতাংশ কম।