সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে - মেয়র তাপস


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 17:00:30
সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে - মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে ধ্বংস করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন- ভোলায় শীতের শুরুতে ফুটপাতে পিঠা বিক্রির ধুম

তাপস বলেন, সিন্ডিকেটের মাধ্যমে যারা বাজারকে ধ্বংস করছে তারা একটাই কুচক্রীমহল। তারা কোনো সময়ে চাল, কোনো সময় ডিম, কোনো সময় আলুর বাজারে সিন্ডিকেট করছে। স্মার্ট বাংলাদেশে সিন্ডিকেটের স্মার্টনেসকে বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, বিএনপির শাসনামল ২০০১-২০০৫ পর্যন্ত বিভীষিকাময় সময় পার করতে হয়েছে। সেখান থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে।

হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগকে দমানো যাবে না। বিএনপিসহ যারা আগুন সন্ত্রাস করছে তারা নির্বাচনে আসলে প্রমাণ হবে জনগণ কাদের চায়, বলেন তাপস।


 
সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
 
বুধবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

আরও পড়ুন- মৌলভীবাজারে শীতের সবজির বাজারে আগুন

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

ইসময়/একে/এমআরএম