সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুদিন পর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-12 20:11:00
মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুদিন পর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভাড়া বাসায় নিখোঁজের দুদিন পর রাহাফুল খান (২২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার  দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে রাহাফুল খানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

আরও পড়ুন- জাপা'র সাবেক এমপি আবুল কাসেম সরকারের নির্বাচনে আসার দাবি

নিহত ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের বড় ভাই হৃদয় খান বলেন, ‘রোববার সকালে তার দোকান বন্ধ দেখে দুপুর ১২টার দিকে আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে গিয়ে রুমের বাইরে থেকে দুর্গন্ধ পাই। তবে দরজাটি বাইরে থেকে তালা দেয়া ছিল। বিষয়টি সন্দেহ হলে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে রুমে প্রবেশ করতেই দেখা যায় সোফার মধ্যে পড়ে আছে রাহাফুল। তার মাথা, পেট, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
 
নিহতের নানী মমতাজ বেগম বলেন, শনিবার সকাল থেকেই রাহাফুলের কোনও খোঁজ পাচ্ছিলাম না আমরা। যে রুমে ভাড়া থাকতো তার আশপাশের রুমের ভাড়াটিয়ারা দরজায় তালা দিয়ে পালিয়েছে। রাহাফুলের রুমটিও বাইরে থেকে তালা দেয়া ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন- ভোলায় ৪ কেজি গাঁজা সহ আটক ০১

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে রহস্য বের হবে, আমরা তদন্ত শুরু করেছি।

ইসময়/একে/এমআরএম