সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:38:00
রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০০৩.৯২.৬৫২ আদেশে উপসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় (২৯ নভেম্বর) বুধবার এক অফিস আদেশে এই নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন- দীঘিনালায় কাব স্কাউটস ক্যাম্পুরী ৩দিনব্যাপি মহা তাঁবু জলসা উদ্বোধন

এতে বলা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশে রিহ্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য সংগঠন আইন অনুসারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক নিয়োগ করা হলো।



প্রশাসক যথাসময়ে রিহ্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন। তারপর নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

রিহ্যাবের বর্তমান কমিটির মেয়াদ গত মাসে শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর এই কমিটির মেয়াদ পাঁচ মাস বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন রিহ্যাবের এক সদস্য।

আরও পড়ুন- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৮

উচ্চ আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিত করেন। পরে ১৩ নভেম্বর চেম্বার জজ আদালত নির্দেশ দেন, তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

আইন অনুযায়ী বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।


ইসময়/এসআই/এমআরএম